যুক্তরাজ্যসহ ৮টি দেশে মাইনক্রাফট আর্থ

৭ নভেম্বর, ২০১৯ ২২:৪৫  
অবশেষে যুক্তরাজ্যসহ বিশ্বের ৮টি দেশে উন্মুক্ত হয়েছে মাইনক্রাফট আর্থের আর্লি অ্যাক্সেস। দেশগুলোতে অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীরা গেমটি খেলতে পারছেন। খবর এনগ্যাজেট। যুক্তরাজ্য ছাড়া অন্য দেশগুলো হলো অস্ট্রেলিয়া, কানাডা, আইসল্যান্ড, মেক্সিকো, নিউজিল্যান্ড, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া এবং সুইডেন। তালিকায় নেই যুক্তরাষ্ট্রসহ অধিকাংশ বড় বাজারগুলো। নতুন দেশগুলোতে গেমটি পেতে অন্তত সামনের সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে ঠিক কবে নাগাদ পূর্ণাঙ্গ সংস্করণটি পাওয়া যাবে সেটি জানায়নি মাইক্রোসফট কিংবা মোজাং। ডিবিটেক/বিএমটি